1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭০ Time View

রাকিবুল ইসলাম রাসেল,বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে মাত্র ১৬ বছর বয়সে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় গোমস্তা সড়কের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে পাকা রাস্তার ওপর থেকে অলোক কীর্তনীয়া অভিজিত (১৬) নামে ওই কিশোরকে আটক করা হয়। সে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি গ্রামের আশীষ চন্দ্র কীর্তনীয়ার ছেলে। তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৩০ গ্রাম।

জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক বিকাশ কর্মকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলোক কীর্তনীয়া অভিজিতকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, একটি চক্র শিশু-কিশোরদের ব্যবহার করে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। একজন ১৬ বছর কিশোর এই কাজে জড়িত হতে পারে না। এর পেছনে মাদকের গডফাদার রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। গডফাদার ধরা পড়বেই।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, ‘অলোক কীর্তনীয়া অভিজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এরপর বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved