1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯-এ ফোন, দেরি করার অভিযোগ তুলে পুলিশের মাথা ফাটাল দোকানদার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২০২ Time View

শ্রীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন ওই দোকানদার। এ ঘটনায় অভিযুক্ত দোকানদার কে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত পুলিশ সদস্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আজ বৃহস্পতিবার সকালের দিকে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে শৈলাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য মো: আবুল হোসেন (৩৫) শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।

অভিযুক্ত দোকানি মো. রাশেদ খান মেনন (২৭) উপজেলার শৈলাট গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় শৈলাট বাজারে মুদি দোকানদার।

মাওনা চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাসমতউল্লাহ বাবুল জানান, সকালে শ্রীপুর থানার ওসি একটি নম্বর দিয়ে বলেন যোগাযোগ করতে। যোগাযোগ করলে মুদিদোকানে চুরির ঘটনা জানা যায়। এরপর ফাঁড়ির এএসআই আবুল হোসেনকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্য ঘটনাস্থলে যাওয়ার পরপরই দোকানদার পুলিশের সঙ্গে তর্কে জড়ান। দেরিতে পৌঁছার কারণ জানতে চান। এরপর ভুয়া পুলিশ অপবাদ দিয়ে দোকানে থাকা লোহার রড দিয়ে সজোরে আঘাত করে আবুল হোসেনের মাথা ফাটিয়ে দেন। এ সময় ধস্তাধস্তিতে সঙ্গে থাকা কনস্টেবলরাও আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানদার মেনন কে আটক করে। এ ঘটনায় মোদি দোকানদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জয়নাল আবেদীন মন্ডল বলেন জাতীয় জরুরী সেবা , ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ কেন দেরিতে পৌঁছেছে, এমন অপবাদে পুলিশের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে আটক করে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ খবর পেয়ে যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছায়। দেরিতে পৌঁছার অভিযোগ সঠিক নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved