1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন স্বামী বিদেশ থাকলেও দেশে শতাধিক পুরুষের সাথে সরাসরি ও অনলাইনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে বরিশালের কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে (পর্ব- ১) বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক মিরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন!

আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির অধীনে এলাকার কৃষকদের হাতে উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে উফশী আউশ ফসলের আবাদ ও ফলন বাড়ানোর লক্ষ্যে উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিলন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণী ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সঠিক সময়ে উচ্চ ফলনশীল বীজ ও সার ব্যবহারের মাধ্যমে বাউফল অঞ্চলে ধান উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

কৃষকরা জানান, সময়মতো সরকারি এই সহায়তা পাওয়ায় তারা আউশ চাষে আরও বেশি উৎসাহিত হচ্ছেন। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং সারের সুষম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved