1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

জমি সংক্রান্ত বিরোধে সাবেক ছাত্রদল নেতা খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩০২ Time View

বিশেষ প্রতিনিধি, গিয়াস উদ্দিন আহমদ রানা:

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ছাত্রদল নেতাকে হাতুড়ি ও রড দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (৩০ এপ্রিল) বেলা১১:৩০ ঘটিকায় উপজেলার দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইসমাইল হোসেন (৪০) কে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে পরিবার ও স্থানীয় লোকজন। পরীক্ষা-নিরীক্ষা করে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করলে পুলিশ মরদহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। নিহত মোঃ ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামের পালোয়ান বাড়ির মৃত আলাউদ্দিন পালোয়ান এর দ্বিতীয় ছেলে ছেলে। সে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সাবেক ছাত্রদল নেতা। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ হত্যার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী চাচাতো ভাইদের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে ধান কাটতে ক্ষেতে গেলে তাহার চাচাতো ভাইয়েরা ধান কাটতে বাধা দেওয়ার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে কালীগঞ্জ থানাধীন পৌরসভার দুর্বাটি গ্রামের রওশন আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও গোলজার হোসেন, নবীন হোসেন এর ছেলে ফালাইন্যা ওরফে সুফল, বেলায়েত হোসেন এর ছেলে সুমন মিয়া সহ ভাই, ভাতিজা সহ আরও ৬/৭ জন মিলে বাড়ি থেকে হাতুড়ি ও রড নিয়ে এসে মাথায় করে ধানের বোঝা নিয়ে আসা অবস্থায় মোঃ ইসমাইল হোসেন (৪০) এর উপর হামলা করে শরীরের বিভিন্ন জায়গায় হাতুড়ি, লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করায় ঘটনা স্থলেই গুরুতর আহত হয়। পাশে থাকা ভাইদেরকেও এলোপাতাড়ি আঘাত করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। এ বিষয়ে ওসি মো. আলাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জমিজমা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে তিনি আরো বলেন আসামিদের একজন ছাড় পাবেন না

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved