1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

খুলনার কয়রায় গলায় শিকল দিয়ে তালা বাধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭২৭ Time View

খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রায় গলায় শিকল দিয়ে তালা বাধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে কয়রা থানা পুলিশ।
মঙ্গলবার ২৭মে আনু্মানিক সকাল ৭ টার দিকে
খুলনা জেলার কয়রা থানাধীন নারায়নপুর বাজার চাঁদ আলী ব্রিজ সংলগ্ন কয়রা নদীতে গলায় শিকল দিয়ে তালা বাধা অবস্থায় মোঃ আব্দুল মজিদ সানা নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কয়রা থানাধীন নারায়ণ পুর গ্রামের মৃত মঞ্জিল সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় সকাল বেলা লোকজন নদীতে গেলে দেখতে পায়, আব্দুল মজিদ সানার গলায় শিকল লাগানো অবস্থায় পড়ে আছে নদীতে। পরবর্তীতে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন কয়রা থানা পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) ও থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায় আব্দুল মজিদ সানা মানসিক ভারসাম্য হীন হওয়ায় বিভিন্ন সময়ে এদিক-ওদিক ছোটাছুটি করতো।
নিজ বাড়িতে শুধুমাত্র রাতের বেলায় ফিরতো কিন্তু গতকাল সন্ধ্যায় থেকে আর বাড়িতে ফিরে আসে নাই নাই। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পাই নাই। পরবর্তীতে সকালে স্থানীয় লোকজনদের মাধ্যমে খবর পাই যে গলায় শিকল বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে, কারো সাথে কোন শত্রুতাও নেই, ধারনা করা হচ্ছে রাতে অজ্ঞাত কোন ব্যক্তি এরূপ কাজ করেছে, উক্ত ঘটনার ব্যাপারে কয়রা থানায় আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved