1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে ঐতিহ্যবাহী ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালিরবাজার গরু ছাগল ও মহিষের হাট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩৮ Time View

রিপোটার সৈকত জামান(প্রিন্স) ফুলছড়ি-গাইবান্ধা:

আসন্ন ঈদ-উল- আযহা উপলক্ষে ঐতিহ্যবাহী ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালিরবাজারে জমে উঠেছে এক বিশাল গরু, মহিষ ও ছাগলের হাট।মএ হাটে ফুলছড়ি উপজেলার চরাঞ্চল ও বিভিন্ন জায়গাসহ পার্শবর্তী সদর উপজেলা,বোয়ালী,ভরতখালী,সাঘাটা,
বাদিয়াখালি, ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান থেকে ছোট বড় বিভিন্ন সাইজের গরু, মহিষ ও ছাগল আসে এ হাটে।

এছাড়া দেশের বিভিন্ন জায়গা সহ বগুড়া সোনাতলা,মোকামতলা গাইবান্ধা সদর থেকে অনেক ক্রেতা আসে এ হাটে। এ হাট উপজেলা হেডকোয়ার্টারে অবস্থিত এবং মেইন রোডের সাথে থাকায় যাতায়াত ও হাট কমিটির তত্ত্বাবধানে পরিবহন সুবিধা রয়েছে। এছাড়া কালির বাজারে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক কৃষি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও বিকাশের এজেন্ট পয়েন্ট থাকায় ক্রেতাদের রয়েছে ব্যাংকিং সুবিধা।

আসন্ন কোরবানী উপলক্ষে ঈদের আগের টানা এক সপ্তাহ ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত হাট দিবা-রাত্রি চলবে ঈদের দিন সকাল পর্যন্ত। ফুলছড়ি হেডকোয়ার্টার কালির বাজার পশুর হাট কর্তৃপক্ষ ক্রেতা বিক্রেতাদের সাথে ভ্রাতৃত্ত্বমুলক ও সুলভ আচরনের জন্য দুর দুরান্ত থেকে বিক্রেতারা আসে এ হাটে। এবং সেই সঙ্গে হাট কর্তৃপক্ষ দায়িত্ব সহকারে ক্রেতা বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তাসহ দূরের লোকেদর জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন। তাই দেরি না করে আজই আসুন ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালির বাজার হাটে। ক্রয় করুন আপনার পছন্দের কোরবানির পশু গরু ছাগল ও মহিষটি।
(পরিচালনায়: হাট কমিটি)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved