1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান ! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! (পর্ব-১) মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, গাইবান্ধার ঘাগোয়া ইউনিয়নে সচেতন মহলের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত

গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে আওয়ামী লীগের দোসর ফারুক বহাল তবিয়তে, এর খুটির জোর কোথায়?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৬৭ Time View

বিশেষ প্রতিনিধি, গিয়াস উদ্দিন আহমেদ রানা

অলৌকিক ক্ষমতাবলে নরসিংদী জেলার আওয়ামী লীগের দোসর ফারুক আহম্মেদ খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরে বহাল তবিয়তে এবং উক্ত অফিসের সবকিছুর নিয়ন্ত্রণকারী। এ বিষয়ে গণমাধ্যমকে ফারুক জানান, সে ২০১৪ সাল থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরে কর্মরত আছে, তবে উক্ত অফিস থেকে প্রথমে কিশোরগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে বদলী করা হলেও সে সংযুক্ততে গাজীপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক অফিসেই রয়ে যায় এবং কাজ করতে থাকেন। ৫ আগষ্ট ২০২৪ সালে আওয়ামী দুঃসাশনের অবসান হলেও ফারুক আহম্মেদ খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরেই রয়ে যায়। যদিও ৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে তাকে খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুর থেকে খাদ্য নিয়ন্ত্রক অফিস, নরসিংদীতে শুন্যপদে হিসাবরক্ষক পদে বদলী করা হয়। কিন্তু ১৯ দিন পর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, ঢাকা দপ্তরের ১৩.০১.০০০০.০০০.১৯.০০২.২৪.৩৬৬ নং স্বারকের প্রজ্ঞাপনে, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, নরসিংদী এর ২৪/০২/২০২৫ ইং তারিখের ১১২ নং স্বারকের ছাড়পত্র মোতাবেক ২৫/০২/২০২৫ ইং তারিখে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরে আবারও সংযুক্ততে যোগদান করে। জানা যায়, ফারুকের এক চাচা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন একজন আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং নরসিংদী ৪ আসনের এমপি ও শিল্প মন্ত্রী থাকার কারণে সে অফিসের আইনকে কিছুই মনে করতেন এবং মানতেন না। দীর্ঘ ১১ বৎসর সে ক্ষমতার অপব্যবহার করে গাজীপুর জেলায় খাদ্য নিয়ন্ত্রক অফিসে কাজ করে যাচ্ছেন। তন্মধ্যে প্রথমে হিসাব রক্ষক পদ না থাকলেও, সে হিসাবরক্ষক এর চেয়ার, টেবিল ও অফিস কক্ষ ব্যবহার করেছেন এবং গাজীপুরের ডিসি ফুড শফি আফজালুল আলমসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীর সাথে অসদাচরণ করেছেন। এ সকল অসদাচরণের কারণে আচরণবিধি সরকারী শৃংখলা আপিল বিধিমালা ২০১৮ মোতাবেক ৩০ নং ধারায় উল্লেখ আছে যে, যদি কেহ আচরণবিধি ভঙ্গ বা লঙ্গন করে বা শৃংখলা পরিপন্থী কাজ করে, তাহলে ধারা ৩২ এর উপধারা খ এর (ঈ) মোতাবেক সর্বোচ্চ শাস্তি চাকুরী থেকে বহিস্কার উল্লেখ আছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরের ডিসি ফুড শফি আফজালুল আলম ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসের আরসিএফ সুরাইয়া খাতুন কোন আইনগত ব্যবস্থা গ্রহণ না করেই তাকে সংযোক্ততে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস, গাজীপুরেই রাখেন। বিষয়টি উর্ধতন কতৃপক্ষের নজরে এনে ফারুক এবং তার দোসরদের আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি এলাকাবাসীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved