1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Title :
আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

যৌতুক না পেয়ে স্বামী কর্তৃক স্ত্রীকে মারধর; রক্তাক্ত অবস্থায় হাসপাতালে 

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭১ Time View

ইত্তিজা মনির:

বরগুনা সদর উপজেলার আলিয়া মাদ্রাসা সড়কে গ্রাম ডাক্তার মোঃ কামালের বিরুদ্ধে যৌতুকের দাবিকে কেন্দ্র করে ২য় স্ত্রী কুলসুমকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত স্ত্রীকে স্থানীয়রা ও বরগুনা থানা পুলিশের সহযোগিতায় বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারী ও শিশু আদালতে মামলার পর পুলিশকে আসামীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বরগুনার নারীও শিশু আদালত।

গত সোমবার রাত আনুমানিক ৪ঃ০০ টার সময় গ্রাম ডাক্তার মোঃ কামাল ও তার প্রথম স্ত্রী নার্গিস,ছেলে রাসেল,রাজিব ছেলে একত্রে ২য় স্ত্রী কুলসুম কে রশি দিয়ে বেঁধে ফেলে এবং হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করে। কুলসুমের আর্তচিৎকারে রাতে বরশি দিয়ে পুকুরে মাছ ধরতে আসা দুজন প্রতিবেশী উদ্ধার করে। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে কুলসুমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেছে। শরীরের বিভিন্ন ক্ষতস্থান দেখিয়ে কুলসুম বলেন আমাকে প্রায়ই যৌতুকের জন্য মারধর করা হত। 

কুলসুম বলেন গত ০১,১০,২০২৫ আমার গর্ভে সন্তান আসলে সেটাও ঔষধ খাওয়াইয়ে গর্ভপাত করান আমার স্বামী গ্রাম ডাক্তার কামাল হোসেন। ডাক্তার সহ আরো পাঁচ জন আসামী করে নারী ও শিশু আদালতে মামলা হয়েছে পুলিশ আসামীদের গ্রেফতারের জন্য খুজছেন। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে আহত কুলসুমের শরীরে আঘাতের বিভিন্ন চিহ্ন দেখা গেছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন। 

গ্রাম ডাক্তার মোঃ কামাল হোসেন বলেন কুলসুম আমার জীবনটা শেষ করে দিয়েছেন আমি তার সাথে আইনের মাধ্যমে বুঝব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved