1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রঞ্জুয়ারা শিপু পলাশবাড়ীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পলাশবাড়ীর বিজ অফিস গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক টাঙ্গাইলে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দেওয়া হয়েছে দুধ, ডিম, মুরগির মাংস ও গরুর মাংস ঐক্যের অঙ্গীকারে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের বাংলাদেশের চুয়ান্ন বছরে, উল্লেখযোগ্য জন ভোগান্তি সমস্যা গুলো নিয়ে সরকার কি সত্যিই কাজ করেন? শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি মিরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রঞ্জুয়ারা শিপু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬০ Time View

ইত্তেজা মনির:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসন নিয়ে সারাদেশে আসন প্রত্যাশীদের মধ্যে চলছে নানান গুঞ্জন। ১২ ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ২১৩টি আসন নিয়ে সরকার গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আইন অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদ সর্বমোট ৩৫০টি আসন নিয়ে গঠিত যাতে ৩০০টি আসন থেকে সরাসরি ভোটের মাধ্যমে সদস্য নির্বাচিত হয়। অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত রয়েছে যা দলীয় মানদণ্ডে মহিলা সংসদ সদস্যের কোটায় নির্ধারিত হয়ে থাকে।

এরই মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনকে কেন্দ্র করে বরগুনা জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক নারী নেত্রীর নাম আলোচনায় এসেছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মনোনয়ন প্রত্যাশা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, তৃণমূল সম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডের ভিত্তিতে যেসব নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে তার মধ্যে অন্যতম আলোচিত নাম আ্যডভোকেট রঞ্জুয়ারা শিপু।

আইনপেশা এবং রাজনৈতিক জীবনে সকলের সুপরিচিত মুখ অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে রয়েছেন। দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবাধিকারভিত্তিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তৃণমূল পর্যায়ে আইনি সহায়তা প্রদান এবং নারী-শিশু সংক্রান্ত বিষয়ে কাজ করার অভিজ্ঞতা তাঁকে সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনের সারিতে নিয়ে এসেছে।

এছাড়াও তরুনদের আলোচনায়ও রঞ্জুয়ারা শিপু এক নেতৃত্বের নাম, দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকায় বিগত আওয়ামী ফ্যাসিবাদের আমলে অনেকবার মামলা হামলার শিকার হয়েছেন। বিএনপির আন্দোলনে তিনি ছিলেন সম্মুখসারীর এক যোদ্ধা, বরগুনায় সকল আন্দোলনের সামনের সারির নেত্রী ছিলেন তিনি, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকারও হয়েছেন বহুবার, তাইতো অবহেলিত বরগুনাবাসী সংরক্ষিত নারী আসনে আ্যড. রঞ্জুয়ারা শিপুকে দেখতে চায়।

রঞ্জুয়ারা শিপুুর রাজনৈতিক ও সামাজিক পরিচয়ঃ-
বর্তমানে তিনি মহিলা দল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বর্তমানে আইন বিষয়ক সম্পাদক, জেলা মহিলা দল, বরগুনা এবং মহিলা বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, বরগুনায় দ্বায়িত্ব পালন করছেন।

বিগত রাজনৈতিক জীবনেও তিনি যেসব দ্বায়িত্বে ছিলেন-
* সদস্য, বি.এম কলেজ, ছাত্রদল, (১৯৯৪-১৯৯৭)
* সদস্য, বরগুনা জেলা বি.এন.পি (২০০১-২০০৬)
* সদস্য, বরগুনা জেলা বি.এন.পি (২০০৬-২০১১)
*মহিলা বিষয়ক সম্পাদক, বরগুনা জেলা বি.এন.পি (২০১১-২০২১)
*সদস্য, আহবায়ক কমিটি, বরগুনা জেলা বি.এন.পি (২০২২-২০২৩)

তিনি যেসব সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেনঃ-
*সভাপতি, এডহক কমিটি, লেমুয়া খাজুরা পিকে মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা সদর, বরগুনা।
* সভাপতি, নারী অধিকার জোট, বরগুনা।
* সহ সভাপতি, মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম (MAF), বরগুনা।
*সাধারন সম্পাদক, বাংলাদেশ ইউনাইটেড ল ইয়ারর্স ফ্রন্ট, বরগুনা শাখা।
*সদস্য, কার্য্য নির্বাহী কমিটি, বাংলাদেশ রেডক্রিসেন্ট স্যোসাইটি, বরগুনা।
*আজীবন সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, বরগুনা।
*ট্রেইনার,নারীর জয় সবার জয়, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল, বাংলাদেশ।
*প্যানেল আইনজীবী, ব্র্যাক আইন সহায়তা ও মানবাধিকার কর্মসূচী, বরগুনা।
*প্যানেল আইনজীবী, জেলা লিগ্যাল এইড, বরগুনা।
* প্যানেল আইনজীবী, জাগোনারী, বরগুনা।
* সদস্য, নির্বাহী পরিষদ, জাগোনারী, বরগুনা।
* সদস্য, মাল্টি পার্টি এডভোকেসী ফোরাম (MAF), বরগুনা।
* সদস্য, জাতীয় মহিলা সংস্থা, বরগুনা।
* সদস্য, জাতীয় মহিলা আইনজীবী সংস্থা, আইন ও শালীস কেন্দ্র, বরগুনা।
*সদস্য, বাংলাদেশ মানবাধিকার সংস্থা, বরগুনা।
*অদম্য নারী পুরুস্কার-২০২৫, (সমাজ উন্নয়নে নারীর অসামান্য অবদান) বরগুনা জেলায় প্রথম স্থান অধিকারী।

পেশাজীবি হিসেবে তিনি দীর্ঘ ২৪ বছর বরগুনা জেলা আইনজীবী সমিতিতে যুক্ত রয়েছেন এবং বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত রয়েছেন, বর্তমানে তিনি বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল), বরগুনায় দ্বায়িত্বপ্রাপ্ত রয়েছেন।

বরগুনার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত মহিলা আসন ঘিরে একাধিক যোগ্য নারী নেতৃত্বের সক্রিয়তা জেলার রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে। তাদের প্রত্যাশা-যোগ্যতা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে যিনি মনোনয়ন পাবেন, তিনি যেন বরগুনার নারী সমাজের অধিকার, উন্নয়ন ও ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তবে এ বিষয়ে এখনো দলীয় বা সরকারি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; জনমত, সাংগঠনিক বাস্তবতা ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে সংরক্ষিত মহিলা আসনের চূড়ান্ত মনোনয়ন।

বরগুনায় সংরক্ষিত নারী আসন প্রত্যাশি আ্যড. রঞ্জুয়ারা শিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি আমাকে দ্বায়িত্ব দেন তাহলে অবহেলিত বরগুনাবাসীর উন্নয়নের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করবো এবং দল ও দেশের প্রয়োজনে আমি বিগত দিনে যেরকম কাজ করেছি ভবিষ্যতেও আমার জীবনের সর্বোচ্চ দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved