1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার

পলাশবাড়ীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পলাশবাড়ীর বিজ অফিস

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭৩ Time View

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের অংশ হিসেবে পলাশবাড়ীতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর শিক্ষা কর্মসূচির পলাশবাড়ীর বিজ অফিসে সদস্যরা।

২১ ফেব্রুয়ারি শনিবার সকালে বিপুল শিশু শিক্ষার্থী, কিশোরী, সমিতি অফিসের শিক্ষা সম্পাদক, শিক্ষিকাগন প্রভাত ফেরী শেষে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পলাশবাড়ী বিজ অফিসের কর্মকর্তাবৃন্দ সমন্বিতভাবে পুষ্পস্তবক ও ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তাঁরা নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা ও অধিকার রক্ষায় তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

এসময় বিজ গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার মোঃ শেখ মুনির, জোনের সিনিয়র কমপ্লাইন্স অফিসার আাহসান হাবীব, পলাশবাড়ী সাব জোনের সাব জোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম,
সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা, কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুল লতিফ, শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মসূচীর ম্যানেজার আনোয়ার জাহিদ, বিশিষ্ট সমাজসেবক জেসমিন নাহার ও বিজ সমিতির অফিসের শিক্ষা সম্পাদক, শিক্ষিকা এবং কিশোর কিশোরীসহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কর্মকর্তাগন বক্তৃতায় ১৯৫২ সালের এই দিনে ঢাকায় যে রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই চেতনা আজও প্রতিটি বাঙালির হৃদয়ে জ্বলজ্বল করে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন, পলাশবাড়ী থানা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved