1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

টাঙ্গাইলে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দেওয়া হয়েছে দুধ, ডিম, মুরগির মাংস ও গরুর মাংস

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬২ Time View

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের সদর উপজেলার শহীদ স্মৃতি পৌর উদ্যানে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২টার দিকে পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, একটি ফ্রিজিং গাড়িতে করে ক্রেতাদের মাঝে দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ৮৪ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

এতে জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের টাঙ্গাইল-৫ আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন বিভাগের পরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান তুহিন।

এ সময় প্রতিমন্ত্রী টুকু বলেন, পবিত্র রমজান মাসে নিম্ন আয়ের মানুষের জন্য প্রোটিনসমৃদ্ধ খাদ্যের ব্যবস্থা করতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশে পর্যায়ক্রমে এ কার্যক্রম চালু করা হবে, যেন আগামী দিনের বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা অনেক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। ৩১ দফা বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছে, তা কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই একত্রে কাজ করতে চাই। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মধ্য দিয়েই কাজের পরিধি বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য কিনতে অসংখ্য ক্রেতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved