1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
নীলফামারীতে গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে অবৈধ ৪টি টিনসেট উচ্ছেদ ডাকাতের এলোপাথাড়ি গুলিতে পাথরঘাটায় দুই মৎসজীবী আহত জামায়াতের হাতে খালি নাটাই , ঘুড়ি নেই আকাশে, বাতাসের গতিও ধীরগতিতে, ছদ্মবেশেই অনেক দুর! জেলা গোয়েন্দা শাখা, বরগুনার বিশেষ অভিযানে ০৪ আসামি গ্রেফতার বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রঞ্জুয়ারা শিপু পলাশবাড়ীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পলাশবাড়ীর বিজ অফিস গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক টাঙ্গাইলে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দেওয়া হয়েছে দুধ, ডিম, মুরগির মাংস ও গরুর মাংস ঐক্যের অঙ্গীকারে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের বাংলাদেশের চুয়ান্ন বছরে, উল্লেখযোগ্য জন ভোগান্তি সমস্যা গুলো নিয়ে সরকার কি সত্যিই কাজ করেন?

ডাকাতের এলোপাথাড়ি গুলিতে পাথরঘাটায় দুই মৎসজীবী আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ Time View

ইত্তিজা মনির, বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ২০০ কিলোমিটার নারিকেলবাড়িয়া এলাকায় গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় ডাকাতদের এলোপাতাড়ি গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। সোমবার বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি গণমাধ্যমে জানান।

পাথরঘাটা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় টেংরা হাজিরখাল এলাকার নুর আলম খান (৫০) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলাঠিমারা এলাকার শাহজাহান (৪৫)। আহতদের প্রথমে পটুয়াখালীর মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এফবি জাহিদ ট্রলারের মাঝি ফারুক মিয়া বলেন, রবিবার ভোররাত ৪টার দিকে জাল টানার সময় ১০ থেকে ১২ জন অস্ত্রধারী একটি ট্রলার হঠাৎ কাছে এসে কিছু বোঝার আগেই গুলি ছোড়া শুরু করে। এ সময় ১৪ জন জেলে দিকবিদিক ছুটাছুটি করলে নুর আলম ও শাহজাহান গুলিবিদ্ধ হন। ট্রলারের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। ইঞ্জিনের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করায় ডাকাতদল।

নুর আলমের পিঠে এবং শাহজাহানের বাম চোখের নিচে গুলি লাগে। পরে আহতদের মহিপুর ঘাটে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ নুর আলম খান বলেন, গত দুই মাস ধরে গভীর সমুদ্রে ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে গভীর সমুদ্রে নিরাপদে মাছ শিকার করা অসম্ভব হবে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গভীর সাগরে ডাকাতদের গুলিতে দুই জেলে আহত হয়েছেন। কোন বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনাব মোস্তফা চৌধুরী আরও জানান, গত ২১ জানুয়ারি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুল মান্নানের ছেলে রাজু, আব্দুল মালেকের ছেলে মাহবুব হোসেন ও রাজনকে ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছে। এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। এর আগে ফোরকান মাঝি ও সিদ্দিকসহ আট জেলেকে অপহরণ করা হলেও মুক্তিপণের বিনিময়ে তারা ফিরে আসেন। বিষয়টি নিয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন তিনি। এভাবে চলতে থাকলে জেলেরা পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন বলেও উল্লেখ করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচেনলা বলেন, ঘটনাটি তার থানার আওতাধীন এলাকার বাইরে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved