1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান!

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস -২০২৬ পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩০ Time View

রাকিবুল ইসলাম রাসেল,বরগুনা জেলা প্রতিনিধি:

আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সের ক্ষমতায়ন,এ প্রতিপাদ্যকে সামনে রেখে
বরগুনায় নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে–
আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে
আজ মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বরগুনা’র সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। একজন নার্স শুধু সেবা দেন না, তিনি রোগীর মানসিক শক্তি হয়ে ওঠেন। আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তার জন্য নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও যথাযথ সম্মান নিশ্চিত করা অপরিহার্য।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক জনাব,নজরুল ইসলাম মোল্লা, বরগুনা সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাওাহ।

আরো উপস্থিত ছিলেন বরগুনা’র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জনাব, অনিমেষ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর, নার্সিং ইনস্টিটিউট, বরগুনার ইন্সট্রাক্টর ইনচার্জ এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীবৃন্দসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved