1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪১ Time View

তপন দাস, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে একই নামে নতুন আরেকটি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার ৪ আগস্ট সকাল ১১টায় চিলাহাটি বসুনিয়া পাড়ায় অবস্থিত বিদ্যালয়ের অফিস কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদ হোসেন লিখিত বক্তব্যে জানান, রান ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস)-এর সহযোগিতায় বিগত ২০১৫ইং সালের ১লা জানুয়ারী চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টি স্থাপিত হয়। যাহার রেজিস্ট্রেশন নম্বর: এস-১২৭৩০ (৫০৯৬৯১), বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় শতাধিক অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করছে। দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছিল। সম্প্রতি একটি পক্ষ উক্ত বিদ্যালয়টির নাম ব্যবহার করে অন্যত্র একই নামে আরেকটি প্রতিষ্ঠান চালুর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সাবেক এক-দুজন শিক্ষক, বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে ফিউচার প্রি-ক্যাডেট স্কুলে একই নামে নতুন প্রতিষ্ঠান পরিচালনার উদ্যোগ নিয়েছেন‌ এবং সেখানে এই বিদ্যালয়টির শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নতুন প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠায় তাদের কোন রকম আপত্তি নেই। তবে আমাদের বিদ্যমান চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন প্রতিষ্ঠান পরিচালনা করা থেকে বিরত থাকতে হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অটিজম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved