1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন বাউফলে বিভিন্ন অপরাধ অপকর্মকারী ডালিমের সহযোগী হোসেন সিকদার গ্রেপ্তার, মূল অভিযুক্তকে আটক করার দাবি গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য-এস এম মনিরুল হাসান বাপ্পি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২৫ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা-কয়রার মানুষের পাশে থেকে সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। আমৃত্যু আমি মানব সেবা করে যেতে চাই। মানব সেবায় আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপজেলার খড়িয়া মিলনবীথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রী চক্ষু ক্যাম্পের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালে একথা বলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৩ শ” ৫৫ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সাতক্ষীরা গ্রামীন চক্ষু হাসপাতাল সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফ্রী চক্ষু ক্যাম্পের সভাপতিত্ব করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা গ্রামীন চক্ষু হাসপাতালে ডাঃ সৌমিত্র বৈরাগী (এমবিবিএস) ও ক্যাম্প পরিচালনা করেন গ্রামীণ চক্ষু হাসপাতালে রিপ্রেজেনটেটিভ মোঃ আরাফাত হোসেন। এর মধ্যে ৪০ জনকে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া চক্ষু ক্যাম্পে আগত ৭০ জন রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা ও ৪০ জন রোগীকে বিনামূল্যে চোখের ঔষধ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved