
মো:মনিরুল ইসলাম,বরগুনা প্রতিনিধি:
অ্যাড. রুহুল কবির রেজভী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব প্রাপ্ত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার ইউনিটের সদস্য সচিব অ্যাড,গাজী তৌহিদুল ইসলাম ফুলেল শুভেচছা জানান!
শনিবার (২২ আগষ্ট) সকাল ৯টায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের বাসভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বিএপি’র নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব আলম সিকদার,আমতলী সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের এপিপি, কুকুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড.মো:মাহবুব হোসেন,ঢাকা জজ কোর্টের আইনজীবী কাজী জসিম উদ্দিন, ছাএনেতা মিরাজ হোসেন প্রমূখ!
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রেজভী উপস্থিত নেতৃবৃন্দের সকলকে ঐক্যবদ্ব হয়ে দেশের স্বার্থে কাজ করার আহবান জানায়!