1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার!

বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

কাস্টমস হাউস, ঢাকা আনুমানিক রাত ০৯:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, ০২.০৯.২০২৬ খ্রি. তারিখে আনুমানিক রাত ০৯:২০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ফ্লাই দুবাই এর ফ্লাইট নং FZ523 এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান সংঘটিত হচ্ছে। এর প্রেক্ষিতে তাৎক্ষনাৎ বিমানবন্দরে কর্মরত কাস্টমস হাউস, ঢাকার কর্মকর্তা ও কর্মচারীগণ বিমানের অভ্যন্তরে রামেজিং বা বিশেষ তল্লাশীর জন্য উপস্থিত হন। উপস্থিত হয়ে বিমানটি যাত্রীবিহীন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে যাত্রীবিহীন ফ্লাই দুবাই এর FZ523 ফ্লাইটটি আনুমানিক রাত ০৯:৪০ ঘটিকায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশী করে 19A নামীয় সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কতিপয় বস্তু পাওয়া যায়। উক্ত কালো স্কচটেপে মোড়ানো বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে এসে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্ট্রি করে ৮০ পিস গোল্ড বার পাওয়া যায়। যার মোট ওজন (৮০×১১৬.৬৪)= ৯৩৩১ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ২০,০০,০০,০০০ (বিশ) কোটি টাকা।

স্বর্ণবারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ফ্লাই দুবাই এর সংশ্লিষ্ট এয়ারক্রাফটের সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে স্বর্ণবারগুলো অবৈধভাবে সরকারি ধার্যকৃত শুল্ক-করাদি ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে, যা পরবর্তীতে যেকোনো পথে বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল। এক্ষেত্রে কাস্টমস হাউস, ঢাকার কর্ম তৎপরতায় স্বর্ণ চোরাচালানটি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। অভিযানটি কাস্টমস হাউস, ঢাকা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা যৌথভাবে পরিচালনা করে। আটককৃত স্বর্ণবারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমস এর মূল্যবান গুদামে জমা করা হয়। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্তকৃত পণ্যের নিষ্পত্তি পদ্ধতি সংক্রান্ত স্থায়ী আদেশ মোতাবেক মূল্যবান ধাতু হিসেবে স্বর্ণবারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উক্ত আটকের বিষয়ে বিমানবন্দর থানায় একটি ফৌজদারী মামলা দায়েরের করা হয়েছে যার মামলা নং-০৭, তারিখ: ০৩.০৯.২০২৬খ্রি.। দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস, ঢাকা সর্বদা তৎপর রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved