1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
সিরাত প্রতিযোগীতা ২০২৬ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আব্দুস সাত্তার জামে মসজিদ গাজিপুরে নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত! মিথ্যা মামলা দায়ের অভিযোগ ,বাদির ২০ দিনের কারাদণ্ড! কেন্দুয়ায় আওয়ামী লীগের অসীম কুমার উকিল ও অপু উকিলের (দালাল)এজেন্ট সমরেন্দ্র বিশ্বশর্মা এখন বিএনপির বিভিন্ন কর্মসূচির সঞ্চালক বাংলাদেশের দুঃসময়ে আগ্রাসী ভারত! আমাসুফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট জগদীশ দাশ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ খেলাপি ঋণে বিশ্বের দরবারে প্রথম অবস্থানে বাংলাদেশ! বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ

নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলাগাড়ী গ্রামে ঘুমের মধ্যে সাপের কামড়ে মোনাব শাহ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।মোনাব শাহ ওই গ্রামের মশিউর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রাতে খাওয়া-দাওয়া শেষে মোনাব শাহ ঘুমিয়ে পড়ে। রাতের কোনো একসময় বিছানায় থাকা অবস্থায় তাকে সাপে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন। তবে সাপের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়।
মোনাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে বসতবাড়ির আশপাশে সাপের বিচরণ বেড়ে যায়। এ কারণে রাতে ঘুমানোর আগে বিছানা ও আশপাশ ভালোভাবে দেখে নেওয়া এবং ঘরের চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।

সাপে কামড়ের ঘটনা ঘটলে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved