1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন বাউফলে বিভিন্ন অপরাধ অপকর্মকারী ডালিমের সহযোগী হোসেন সিকদার গ্রেপ্তার, মূল অভিযুক্তকে আটক করার দাবি গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

নীলফামারী অনলাইন শপ’-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, ওসি জিল্লুরের আশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬০ Time View

তপন দাস,নীলফামারী

নীলফামারীতে ফেসবুক গ্রুপ ‘নীলফামারী অনলাইন শপ’-কে কেন্দ্র করে গড়ে ওঠা সাইবার বুলিং ও ব্ল্যাকমেইলিংয়ের বিরুদ্ধে শহরের চৌরঙ্গী মোড়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, ভুক্তভোগী নারী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, ফেক আইডি ও ট্রোল কনটেন্টের মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ছবি বিকৃত করে নারীদের ব্ল্যাকমেইল করা হচ্ছে। এতে অনেক নারী শিক্ষার্থী ও উদীয়মান উদ্যোক্তা চরম মানসিক ট্রমার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
সমাবেশে উপস্থিত নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার আশ্বাস দেন। পরবর্তীতে আল মিজান সাংবাদিকের সাথে এক ফোনালাপে ওসি জিল্লুর রহমান জানান, অপরাধীদের চিহ্নিত করতে ঢাকা সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে।
একই সাথে তিনি সতর্ক করে দেন যে, কেবল মূল অপরাধীই নয়—অনলাইনে এ ধরনের মানহানিকর পোস্ট, কুরুচিপূর্ণ ছবি বা তথ্য যারা শেয়ার বা গ্রুপে প্রচার করছেন, তারাও সাইবার সুরক্ষা আইনের অধীনে সমপরিমাণ অপরাধ করছেন এবং তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved