1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার প্রতিবাদে ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯৬ Time View

সৈকত জামান (প্রিন্স) ফুলছড়ি- গাইবান্ধা:

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ (সোমবার, ৫ মে) সন্ধ্যায় উপজেলা সদর কালিরবাজারে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা বটতলায় গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার মুখপাত্র জাহিদ হাসান জীবন, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, উপজেলা নেতা আহসানুল হক স্বাধীন, আরিফ খান, আইয়ুব আলী, ইবনে সিনা। লিয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অবিলম্বে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। তারা বলেন, ‘হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর বারবার হামলার ঘটনা প্রমাণ করে আমাদের বিপ্লবীদের প্রত্যেকের জীবন আজ নিরাপত্তাহীন। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিপ্লবীদের জীবনের নিরাপত্তা দাবি করছি। সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ছাত্র-জনতা আবারও রাজ নামতে বাধ্য হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved