1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

নীলফামারীতে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্তের প্রতিবাদে  সুবিধাভোগীদের মানববন্ধন 

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০৪ Time View

তপন দাস, নীলফামারী:

নীলফামারীর সৈয়দপুরে মাটি কাটার কর্মসূচিতে সুবিধাভোগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে নতুন লোকজনদের অন্তর্ভুক্ত করার  প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

সোমবার (১২মে) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের সামনে খাতামধুপুর ইউনিয়নের মাটি কাটা কর্মসূচির সুবিধাভোগীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে খাতামধুপুর ইউনিয়নের প্রায় শতাধিক মাটি কাটার কর্মসূচির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। 

এসময় ৮নং ওয়ার্ডের শাল্টিবাড়ি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সুবিধাভোগী মোছাঃ সাথী বেগম বলেন, খাতামধুপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য  মেরিনার স্বামী ফজলার রহমান ও ৮নং ওয়ার্ডের ইউ’পি সদস্য আব্দুল মান্নান আমাদের মাটি কাটার কর্মসূচি থেকে বাদ দিয়ে নতুন লোকজনকে অর্থের বিনিময়ে নিচ্ছে। আমাদের দোষ কোথায়, আমরা গরিব মানুষ আমরা প্রশাসনের নিকট এর ন‍্যায় বিচার চাই।

এদিকে খাতামধুপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য  মেরিনার স্বামী ফজলার রহমান বলেন, প‍্যানেল চেয়ারম্যান এবং ইউ’পি সচিব তারা মাটি কাটার কর্মসূচিতে নতুন লোকজন নেয়ার জন্য মাইকিং করছে তাদের সাথে কথা বলেন। অর্থের বিনিময়ে লোকজন নেয়ার সম্পর্কে তিনি জানেন না বলে এ প্রতিনিধিকে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved