1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার

সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না: বিএমএসএফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৫২ Time View

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ২০ মে, ২০২৫ খ্রী: সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামাতে বাধ্য করবেন না বলে হুশিয়ারী মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। মঙ্গলবার, ২০ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী কলম বিরতি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-নির্যাতন-হয়রানিতে সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশে মব জাস্টিসের মাধ্যমে সর্বকালের সাংবাদিক নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করেছে।

বক্তারা বলেন, নির্যাতন, হামলা, মামলার নামে দূর্ণীতিবাজরা সাংবাদিকদের হয়রানি করছে । এ সকল অপতৎপরতা রুখে দিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে। রাজনৈতিক দল গুলোর প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, আপনারা সাংবাদিক নির্যাতনকারী দল হিসেবে নিজেদের দলকে কলঙ্কিত করবেন না। সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করুন- তাদের বিপদে পাশে থাকুন।

অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান করা হয়েছে।

সংগঠনের ঢাকা জেলা শাখার আয়োজনে কলম বিরতি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের নেতা মোহাম্মদ খায়রুল আলম রফিক, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএইচএম জাহাঙ্গীর, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মমিন আনসারী, বিসিআরসির নেতা রুনা লায়লা তানজানিয়া, বিএমএসএফের কেন্দ্রীয় সহ- সম্পাদক নুরুল হুদা বাবু, কেন্দ্রীয় নেতা কবির নেওয়াজ, রিয়াজুল হাসান অভি, উজ্জ্বল ভুইয়া, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন পলাশ, শাওন বাঁধন, মরিয়াম আক্তার মারিয়া,শাহজাদি সুলতানা, সোহেল রানা জয়, আরাফাত রহমান হিমেল, আরমান হোসেন রাজিব, বরিশাল সাংবাদিক ঐক্য পরিষদের নেতা মোঃ জামাল হোসেন,মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জামালী ও বগুড়ার নির্যাতিত সাংবাদিক নজরুল ইসলাম দয়া প্রমূখ।

গত ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে ২০ মে সারাদেশে কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১১-১টা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় কলম বিরতি পালন করা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved