1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Title :
বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১ সাড়ে চার মাসেই ২০০০ ধর্ষণ মামলা আদালতে ঝুলে আছে! আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেল আলোচিত ধ*র্ষক! চকোলেট দেওয়ার নামে ৫ বছরের শি’শু’কে ধ’র্ষ’ণ, দোকান বন্ধ করে পালালো ধ’র্ষ’ক! নিজের গোপনীয়তা আড়াল করতে গণমাধ্যমের সাথে বাজে আচরণ করার অভিযোগ উঠেছে অভিনেতা সিদ্দিকের ডিভোর্সি স্ত্রী মিমের বিরুদ্ধে ! বরগুনায় খালুর বিরুদ্ধে এতিম শিশুকে ধর্ষণের অভিযোগ,ধর্ষক আটক! শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: মহিপুরে লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ বরগুনায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা কুষ্টিয়ায় বাস-ট্রাকের ভ’য়া’ব’হ সং’ঘ’র্ষে নি’হ’ত ৮, আ’হ’ত ৩০ অনলাইন ক্যাসিনো জুয়ায় উৎসাহ দিতে বিজ্ঞাপনের মডেল হিসেবে চিত্র নায়িকা পরি মনি

বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৮১ Time View

এম জাফরান হারুন::

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাউফলে কেন্দ্রীয় বিএনপির সদস্য ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার গ্রুপের পক্ষ থেকে র‍্যালি, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বাউফল উপজেলা বিএনপির একাংশ কার্যালয় ইন্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজনের মধ্যদিয়ে গরীব ও দুস্থ পুরুষ মহিলাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

প্রথমে শহীদ জিয়াউর রহমানের স্মরনে বিএনপি কার্যালয় থেকে একটি র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির আয়োজনের এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মী।

আলোচনা সভায় তার জীবন ও কর্ম নিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও দেশগঠনে অগ্রণী ভূমিকার নায়ক। পরে বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং তারা শহীদ প্রেসিডেন্টের আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

উল্লেখ্য, শহীদ জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। তার ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপি ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved