1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ভিন্নধর্মী মেজবান, ফের আলোচনায় মাসুদুজ্জামান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজনীতিতে আলোচনা-সমালোচনা থাকবেই বলে উল্লেখ করেছেন মডেল গ্রুপের কর্ণধার ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ৷ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চান জানিয়ে তিনি বলেন “আমরা দীর্ঘদিন চাঁদাবাজ, সন্ত্রাসের হাতে জিম্মি ছিলাম। এদের হাত থেকে নারায়ণগঞ্জবাসীকে মুক্ত করতে চাই। আমি কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেইনি। প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই৷

শনিবার (১৪ জুন) নারায়ণগঞ্জ শহরের খানপুরে তার আয়োজনে দিনব্যাপী মেজবান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন৷ এতে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন৷

পোশাক কারখানা মডেল ডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান বলেন, “আপনারা জানেন, আমি একজন সমাজকর্মী, ক্রীড়া সংগঠক। সমাজের মানুষের সেবা করা আমার নেশা। বছরজুড়ে আমি গোপনে এবং প্রকাশ্যে নিরীহ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। আগামীতেও পাশে থাকবো।”

তিনি বলেন, “আমার কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজ বাহিনী নাই। রাজনীতিতে আলোচনা, সমালোচনা এবং মত-দ্বিমত থাকবেই। এসব না থাকলে মানুষ কখনো শোধরাতে পারে না। আমি সমালোচকদের সাধুবাদ জানাই, তারা যেন আমাকে সঠিক পথে চলতে সহযোগিতা করেন।”

এ আয়োজনে বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি নূর ইসলাম সরদার, শহর বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর যুুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, সাবেক কাউন্সিলর জিএম সাদরিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved