1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Title :
বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪  গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন,মাদকাসক্ত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি লাভের গোপন তথ্য ফাঁস! (পর্ব – ১) আমতলীতে সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে মিস্ত্রি ও হেলপার নি’হত তিন উচ্চশিক্ষিত, উচ্চবিলাসী সন্তানদের মায়ের মর্মান্তিক মৃত্যু! দেশজুড়ে সমালোচনার ঝড়। বাগেরহাট খান জাহান আলী দিঘির কুমির দেখতে এসে এক বাচ্চাকে আক্রমণ! এনসিপির নেতা ইউসুফ মাহমুদ তৌসিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনবিআরের সহিদুল দেশের ৪০০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি করে ঢাকায় গড়েছে নামে বেনামে সম্পদের পাহাড়! প্রাণিসম্পদ অধিদপ্তরে খুঁটির জোরে ছাগল লাফায়! মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ

বাউফলে ৮ ফুট জায়গা কেড়ে নিলো এক নারীর জীবন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩২০ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে মারা গেছেন ৬০ বছর বয়সী সেতারা বেগম। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতারা বেগমের স্বামী হানিফ হাওলাদার মৃত্যুবরণ করার পর থেকে তার ৮ ফুট জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে দশটার দিকে সেতারা বেগম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ নাসির মোল্লা, বশির মোল্লা ও আরও কয়েকজন হঠাৎ তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ জুন) বেলা ২টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

নিহতের ছেলে হাসান ইনসান ও কাউসার হাওলাদার বলেন, “আমাদের মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নাসির মোল্লা, বশির মোল্লা ও তাদের সহযোগীরা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এবিষয়ে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিস্তারিত আমরা জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved