1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

ফুলছড়িতে পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২১৮ Time View

মো: সৈকত জামান(প্রিন্স)ফুলছড়ি-গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) অশোক কুমার রায়, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সৈয়দা সিফাত জাহান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রোস্তম আলী, অতিরিক্ত উপপরিচালক (পিপি) আল মুজাহিদ সরকার, ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার নিপুন দেবনাথ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল করিম, কৃষক মতিয়ার রহমান, কলি আকতার, নয়ন চন্দ্র।

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষি ও পুষ্টির উন্নয়নে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটানো সম্ভব। এই প্রকল্প শুধু কৃষকের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে না, পাশাপাশি খাদ্য নিরাপত্তা, পুষ্টি সচেতনতা এবং টেকসই কৃষি উৎপাদনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষিক্ষেত্রে টেকসই ও সহনশীল প্রযুক্তি প্রয়োগ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।

তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং বাংলাদেশের গ্রামীণ জনপদের কৃষি ও পুষ্টি উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved