1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত কূটনৈতিক চাপে “ডোনাল্ড ট্রাম্প” কে দেয়া হচ্ছে না কুরবানী, রাখা হবে মিরপুর চিড়িয়াখানায় ! ধ*র্ষকদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়,গড়ে তুলতে হবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা – আরিফুর রহমান রাজধানীর মিরপুর কালশী বাউনিয়াবাদ বস্তিতে ভ/য়াবহ অ/গ্নি’কা’ণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গু*ম,খু*ন, ধ*র্ষন, মাদকাসক্ত ও স্পর্শ কাতর অন্যায় শূন্যের কোঠায় আনতে কঠোর হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু সন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে আবেদন বাবার! মাদকের ভয়াবহ আগ্রাসনে বিকৃত হচ্ছে মস্তিষ্ক, বাড়ছে খুন ও ধর্ষণ প্রবণতা ! বজ্রপাতে সাহেব আলী মাঝির ৫টা গরুর মর্মান্তিক মৃত্যু! যমুনা সেতুর পূর্বপাড়ে ট্রাক উল্টে ১৭ জন নি’হ’ত! বরগুনায় ৭৫০ পিস ইয়াবাসহ আটক ১

বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৪৭ Time View

এম জাফরান হারুন::

টুয়াখালী জেলার বাউফলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করেছে উপজেলা প্রশাসন বাউফল।

রোববার (৬ জুলাই) বেলা ১২টায় পৌরসভার ৯নং ওয়ার্ডে এ সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনের সময় তিনি বলেন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র এখন সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট পয়েন্ট। এখান থেকে উপজেলার মানুষ কোন ধরনের ভোগান্তি ছাড়া ভূমি সেবা নিতে পারবেন। সরকার নির্ধারিত ফিতে ভূমি সেবা নিতে পারবেন।

ভূমি সেবা সহায়তা কেন্দ্রের সহায়তাকারী রেজাউল করিম রাজিব বলেন, ভূমি সেবার অন্যতম প্রধান কাজ অনলাইন সেবা। সরকার আমাকে এই সেবা দানের জন্য নিয়োগ করেছেন। আমি সততার সাথে ভূমি সেবা গ্রহীতাদের সেবা দিব। এতে করে সাধারণ মানুষের ভুমি নিয়ে যে জটিলতা আছে তা কমে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইয়াকুব আলী, কানুনগো মিজানুর রহমান, সার্ভেয়ার কামরুল হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved