1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৭৩ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান টোটনকে বাউফল উপজেলার নেতাকর্মীদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানকে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার (৭ জুলাই) বিকেল ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জব্বার মৃধার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান খোকন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশের সঞ্চালনায় কুরআন তেলোয়াত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন। তিনি বলেন, ‘নতুন নেতৃত্বকে কেন্দ্র করে বাউফল উপজেলায় সবাইকে সাথে নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চাই’। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শ্রী স্নেহাংশু সরকার কুট্টি। তিনি বলেন, ‘প্রতিটি উপজেলায়  সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে’ বলে জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন। তিনি বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে নতুন নেতৃত্ব গঠনে মনোনিবেশ করা হবে। যারা প্রকৃত ত্যাগী ও জনপ্রিয় রয়েছে তাদেরকেই দলে স্থান দেওয়া হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ একেএম মিজানুর রহমান লিটু, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইন্জিনিয়ার শোয়েব আহমেদ হাবলু, আনিচুর রহমান আনিচ সহ আরও অনেকে। 

এসময় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা জেলার সংগঠনকে নতুন করে সাজাবেন বলে আমরা বিশ্বাস করি’। এবং বাউফলে যাতে কোনো কোন্দল না থাকে ও একসাথে কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখবেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved