1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
আমতলীতে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রূপালী ব্যাংকের এমডি আওয়ামী ফ্যাসিস্ট কাজী ওয়াহিদুল ইসলাম এখনো বহাল তবিয়তে বরগুনায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- ২০২৬ ৯ মাত্রার ভূমিকম্পের ভয়াবহ ঝুকিপূর্ণ শহর ঢাকা! বেআইনি ভাবে বাবা মেয়েকে মারধরের ঘটনা আড়াল করতে রুপাকে দিয়ে মিথ্যা মামলার নীল নকশা তৈরি করার অভিযোগ উঠেছে এস আই ইমরানের বিরুদ্ধে নেইমারের মাঠে নামার অপেক্ষায় সারা বিশ্ব! ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি!

১৫ বছর মামলা হামলা নির্যাতনেও রাজপথে ছিলেন যুবদল নেতা সোহেল রহমান !

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক:

শত প্রতিকূলতা, নিপীড়ন ও রাজনৈতিক দমনপীড়নের মাঝেও সাধারণ মানুষের পাশে থেকে দৃঢ় অবস্থান নিয়েছেন যুবদল নেতা সোহেল রহমান। তাঁর সাহসিকতা, মানবিকতা ও দলের প্রতি অবিচল নিষ্ঠা তাঁকে আজ এলাকার একজন নির্ভরযোগ্য ও জনপ্রিয় নেতায় পরিণত করেছে।
সূত্র জানায়, সোহেল রহমান গত ১৫ বছর ধরে রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা ও পুলিশের নানা ধরনের চাপের মুখেও নিজের অবস্থান থেকে এক বিন্দু ও নড়েননি। তিনি শুধু দলের জন্য নয়, স্থানীয় অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে বারবার নিজেকে উৎসর্গ করেছেন।
অতিতে তাঁর বিরুদ্ধে দায়ের করা একাধিক মিথ্যা মামলায় কারাবরণ ও হয়রানির শিকার হয়েছেন বহুবার। তবুও মানুষের দুর্দশার খোঁজখবর নেওয়া ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণে কোনো কমতি রাখেননি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তাঁর মতো তরুণ নেতৃত্বই আগামী দিনের গণতন্ত্রের জন্য আশার আলো।
এদিকে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা বলেন, অতীতে বিএনপি’র উপর দমন-পীড়নে সোহেল রহমানের মতো সাহসী নেতৃত্ব তাঁদের অনুপ্রেরণা জাগিয়েছে ।
সোহেল রহমান বলেন, “আমি কোনো অপরাধ করিনি, মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে কথা বলাই ছিলো আমার অপরাধ। কিন্তু আমি ভয় পাই না, যত বাধাই আসুক, মানুষের পাশে থাকব সবসময়।”
তুরাগ তীরে নিজ উদ্যোগে প্রায় শতাধিক ফলজ ও ঔষধি গাছ রোপন।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সোহেল রহমানের ব্যতিক্রমী উদ্যোগে মিরপুর দিয়াবাড়ির তুরাগ নদীর তীরে রোপণ করা হয়েছে প্রায় ১০০টি ফলজ ও ঔষধি গাছ। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য সবুজ একটি ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেওয়া হয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো কর্মসূচিটি তিনি ব্যক্তিগত উদ্যোগে ও তহবিলে সম্পন্ন করেন। স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে এই বৃক্ষরোপণ কার্যক্রমটি অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
গাছ রোপণ শেষে সোহেল রহমান বলেন,
“আমরা পরিবেশ রক্ষা নিয়ে যত বেশি সচেতন হবো, ততই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমি রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য, আর ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।”
এ সময় এলাকার সাধারণ মানুষ ও যুবদল নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এরকম ইতিবাচক উদ্যোগ তরুণ সমাজকে পরিবেশ সচেতন ও মানবিক করে তুলবে।
এক স্থানীয় যুবক জানান,
“সোহেল ভাই শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের পথপ্রদর্শক। তাঁর এই গাছ লাগানোর উদ্যোগ আমাদের উৎসাহিত করেছে।”
সোহেল রহমানের এমন কর্মকাণ্ড প্রমাণ করে, তিনি শুধু দলের রাজনীতিতেই সীমাবদ্ধ নন-বরং সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved