1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২২৯ Time View

বিশেষ প্রতিনিধি ঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ রানা

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। ১৪ই জুলাই (সোমবার) পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতারসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় গাজীপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি গাজীপুর জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী যাবের সাদেক কালীগঞ্জ থানার (ওসি) মো. আলাউদ্দিন এর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।

পুলিশ সুপার সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়, এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই আসে। তাই আমাদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জুন মাসে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেন। জুন মাসে কালীগঞ্জ থানা পুলিশের মধ্যে আরও যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন- এএসপি আসাদুজ্জামান (সার্কেল), এসআই সুশান্ত,

এ প্রসঙ্গে ওসি মোঃ আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালীগঞ্জ বাসীর সার্বিক সহযোগীতার কারনে বারবার এসাফল্য অর্জনে সক্ষম হয়েছেন। পুলিশী সেবা জনগনের দৌড় গোড়ায় পৌছে দেওয়া ও জনসাধারণের পুলিশী সেবা নিশ্চিত কল্পে অফিসার ইনচার্জ হিসাবে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved