1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

কাঠালিয়ায় বিএনপির সমাবেশ ও সদস্য সংগ্রহের উদ্ধোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৭৭৩ Time View

এইচ এম নাসির উদ্দিন,ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম পূরন করা হয়।
আজ শনিবার দুপুরে কাঠালিয়া উপজেলা অডিটরিয়ামে বিএনপি এ সমাবেশের আয়োজন করেন। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রেীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোঃ কুদ্দুসুর রহমান আকন ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোঃ মাহাবুবুল হক নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন- চরমোনাই ধর্ম ব্যবসায়ী, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনাকে বাতাস করেছে, সেই দল এখন পিআর পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়।
বিশেষ অতিথির বক্তব্যে মাহাবুবুল হক নান্নু বলেন-তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার মূলক বক্তব্য জামাতকে প্রত্যাহার করতে হবে।
অনুষ্ঠানে নতুন সদস্যদের ভর্তি এবং পুরাতন সদস্যদের নবায়ন ফরম পূরণ করা হয়েছে। সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন অনুষ্ঠান সঞ্চালনা করেন। কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম সবুর কামরুল, সদস্য, মোঃ এনামুল হক এলিন সরদার, এ্যাডভোকেট মোঃ মাহেব হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাদল, আমুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জাকির গোলদার, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোস্তফা হেলাল কিরন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved