1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

রংপুরে তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২১৯ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর জেলার সকল সাংবাদিক।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করে রংপুর রিপোর্টার্স ইউনিটি, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, পীরগাছা প্রেসক্লাব, কাউনিয়া প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত অন্তত দু’শতাধিক গণমাধ্যমকর্মী।
রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরিফা বেগম শিউলী, প্রেসক্লাব রংপুরের সাবেক সভাপতি মাহবুব রহমান হাবু, দৈনিক প্রতিদিনের কাগজ এর রংপুর ব্যুরো প্রধান বেলায়েত হোসেন বাবু,রংপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আতিক হাসানসহ আরও অনেকে।
এ সময় সাংবাদিকরা আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অপরদিকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন পাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক নেতারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে রংপুরের অনেক সাংবাদিকের উপর অতর্কিত হামলা, মিথ্যা মামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে রংপুরে আর কোনো সাংবাদিকের উপর অন্যায় করা হলে রংপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved