1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

ফুলছড়িতে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৮৬ Time View

সৈকত জামান প্রিন্স ফুলছড়ি-গাইবান্ধা:

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) বিকেলে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর সালাম সরকার।

ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও করতোয়া প্রতিনিধি আমিনুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ আলম যাদু’র সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পা আনিছুর রহমান, উড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাগ মাওলানা আবুল খায়ের, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন, উদাখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাহুল, ফজলুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলুল হক বিজয়, বিএনপি নেতা আব্দুল আজিজ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ ও সদস্য সৈকত জামান প্রিন্স প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।

বক্তারা বলেন, দৈনিক করতোয়া প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। গণমানুষের কথা তুলে ধরতে করতোয়া সবসময় সাহসী ভূমিকা রেখেছে। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

পরে দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পন উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved