1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Title :
আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম

বরগুনায় প্রতারক হতে সাবধান করতে পুলিশের লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৪৯৮ Time View

আলমগীর হোসেন শুভঃ

শতভাগ স্বচ্ছতার সঙ্গে পুলিশ ট্রেইনি রিক্রুট কস্টেবল (টিআরসি) পদে নিয়োগ নিশ্চিত করতে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বরগুনা জেলা পুলিশ।

আর এ লক্ষে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের প্রতি দেওয়া হয়েছে সচেতন বার্তা। প্রতারক চক্রে প্রতারণার ফাঁদে না জড়াতে ইতোমধ্যে বরগুনার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে করা হয়েছে প্রচার মাইকিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ।

বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৬ আগস্ট থেকে ১৮ এপ্রিল পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেকোনো পুলিশের নিয়োগে মানুষের মধ্যে একটি ধারণা থাকে, ঘুষ ছাড়া পুলিশের চাকরি হয় না। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকায় গোপনে সক্রিয় হয়ে ওঠে প্রতারক চক্রের সদস্যরা। তারা পুলিশের চাকরি পাইয়ে দিতে শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রার্থী ও পরিবারের সদস্যদের থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

গত বছর বরগুনার নিয়োগ পরীক্ষায় চাকরির শতভাগ আশ্বাস দিয়ে বেতাগী উপজেলার বাসিন্দা ইব্রাহিম নামে এক কলেজ শিক্ষার্থীর থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেয় তারা। এ বছর যাতে নতুন করে কোনো প্রতারক চক্রের প্রলোভনের ফাঁদে কেউ না জড়ায় সে লক্ষে সতর্ক অবস্থানে রয়েছে বরগুনা জেলা পুলিশ। আর এ কারণেই বরগুনার বিভিন্ন এলাকায় প্রচার মাইকিং, লিফলেট বিতরণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক বার্তা পোস্টের মাধ্যমে মানুষকে সচেতন করেছেন জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved