1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট!

গোবিন্দগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৮০ Time View

মোঃ আল মুমিন, সিনিয়র স্টাফ রিপোর্টর, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১নং কামদিয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাদ মাগরিব কামদিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং কামদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলম সরকার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান চৌধুরী, কামদিয়া ইউনিয়ন যুব দলের যুগ্ন আহ্বায়ক সোহাগ চৌধুরী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আ: হাকিম ১ নং কামদিয়া ইউনিয়ন যুব দল, ১নং ওয়ার্ড সভাপতি মুর্তজা চৌধুরী ও সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, ২নং ওয়ার্ড সভাপতি নূরে আলম, ৩নং ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, মুমিনুল ইসলাম মিল্টন, কামদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী সোহাগ রেজা, ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

আয়োজকদের পক্ষ থেকে কামদিয়া ইউনিয়ন বিএনপি ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়, যারা উপস্থিত থেকে এ মিলাদ ও দোয়া মাহফিলকে সফল করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved