1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Title :
বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন

বাউফলের আতঙ্ক বেপরোয়া চেয়ারম্যান পরিবহন, যেন ঘুমন্ত অবস্থায় প্রশাসন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬৪ Time View

এম জাফরান হারুন::

বাউফলের আতঙ্ক বেপরোয়া চেয়ারম্যান পরিবহন। প্রায়শই ঘটে দুর্ঘটনা। গলাচিপা বা দশমিনা দিয়ে ছেড়ে আসা বাউফল দিয়ে বগা ফেরি পাড় হয়ে যাওয়া যেন এক দানব। প্রায়ই কেড়ে নেয় তাজা প্রাণ। এতে যেন অলৌকিক শক্তি বলে ঘুমন্ত অবস্থায় থাকে প্রশাসন। সচেতন মহলের নেই কোনো মাথা ব্যাথা।

তারই ধারাবাহিকতায় শনিবার (১৬ আগস্ট-২৫) দিবাগত রাত ১টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের ১২নং বাউফল ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থাহ আফছেরের গ্রেজ নামক এলাকায় ওই দানব চেয়ারম্যান পরিবহন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

জানা গেছে, ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের ওই বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা পরিবহনগুলোতে শ্রম আইন লঙ্ঘন করে একই চালককে দিনে-রাতে দুইবার বাস চালাতে বাধ্য করা হয়। আবার ড্রাইভারের কেউ কেউ বেপরোয়া গতিতে চালায় যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এ রুটে।

স্থানীয়রা জানান, বাউফল-ঢাকা মহাসড়কে চলাচল করা ঢাকাগামী পরিবহনগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং এতে হতাহতের ঘটনা বেড়ে যাচ্ছে।

এবিষয়ে সহকারি পুলিশ সুপার বাউফল সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। মহাসড়কে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved