1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

গাজীপুরের শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও পথসভা ও কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০১ Time View

মোঃ রাসেল মিয়া স্টাফ রিপোর্টার

শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার আইনেই সম্পন্ন করতে হবে। এ ব্যাপারে কোনো ধরনের টালবাহানা চলবে না বলে দৃঢ় ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

আজ শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯:৩০ মিনিটে গাজীপুর চৌরাস্তার মোড়ে শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতিকে অম্লান রাখার লক্ষে ও বিশেষ কর্মসূচির অংশ হিসাবে কর্মসূচিতে আনুষ্ঠানিক ভাবে স্থানটিকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে শহীদ সাংবাদিকের স্মৃতিকে চিরস্মরণী করা হয়েছে।

আয়োজন করে বিএমএসএফ।

অনুষ্ঠানে বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর আনুষ্ঠানিক ভাবে চান্দনা চৌরাস্তাকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করেন। এ সময় একটি গাছের চারা রোপণ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদ সাংবাদিকের স্মৃতিকে চিরস্মরণীয় করা হয়।

বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়, শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তরুণ সাংবাদিকতার ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবেন। তিনি রাষ্ট্র, জাতি ও গাজীপুরবাসীর নিরাপত্তার জন্য সর্বদা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিএমএসএফ এর

ট্রাস্টি বোর্ড সদস্য মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন

ট্রাস্টি বোর্ড সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মোঃ আল মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভূঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, শাহাজাদী সুলতানা, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, শ্রীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, মৃণাল কান্তি চৌধুরী প্রমুখ।

এছাড়াও কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং গাজীপুরের স্থানীয় সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।

বিএমএসএফ জানায়, শহীদ সাংবাদিক তুহিনের স্মৃতিকে ধরে রাখতে এবং সাংবাদিকতার মূল্যবোধ অক্ষুন্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত ভাবে আয়োজন করা হবে। কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় অংশ নেন এবং দুপুরে শহীদ তুহিনের নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যান। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া-মিলাদ ও তবারক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved