1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

পায়রা নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ, তিন ঘন্টা পর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪২১ Time View

আরিফ হোসেন মোল্লা বরগুনা:

বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ে পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবক নিখোঁজ হন। তিন ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি আমতলী থানা পুলিশ নিশ্চিত করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে সজল গোসলের জন্য পায়রা নদীতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে সজলের মরদেহ উদ্ধারে অভিযান চালায় এবং দীর্ঘ তিন ঘন্টা অনুসন্ধানের পর সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পাওয়ার পরই আমরা ফায়ার সার্ভিসকে জানাই এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেটি সাঁতার জানতো না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved