1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল ভূমি জরিপের নামে অনিয়ম ও ঘুষ বানিজ্য! পোরশায় তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত দোকান মালিক পলাতক গাইবান্ধায় শিশু সুরক্ষায় লাল সবুজ সোসাইটির উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত নোয়াগাঁও বাউরাপাড়ায় নারীকে ঘিরে ইয়াবা ব্যবসার অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক!

জলঢাকা আসনে জাতীয় পার্টির প্রাথমিক মনোনয়নে রোহান চৌধুরী চুড়ান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫৮৯ Time View

নীলফামারী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রাথমিক প্রার্থী হিসাবে মনোনয়ন নিশ্চিত করেছেন গুলমুন্ডার সন্তান রোহান চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছে রোহান চৌধুরীর ঘনিষ্ঠ একাধিক সূত্র।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকা আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে ওবায়দুল্লাহ সালাফি গোটা সংসদীয় আসনে ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে চলেছেন। এছাড়াও প্রাথমিক মনোনয়ন পেয়ে মাঠে আছেন বিএনপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী।
এবারের নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে রোহান চৌধুরীর নাম আসায় তরুণদের মাঝে বেশ আলোড়ন তৈরী হয়েছে। জাতীয় পাটির আসন হিসেবে পরিচিত নীলফামারী ৩ আসনের শক্ত প্রার্থী হিসেবে ইতিমধ্যে রোহান চৌধুরীকে নিয়ে ভোটারদের মাঝে জোড় আলোচনা চলছে গোটা উপজেলা জুড়ে।
বিগত ২০০৮ ও ২০১৮ সালে আসনটিতে জাতীয় পার্টি জয়লাভ করায় এ আসনটিতে জাতীয় পার্টির ভাসমান ভোটব্যাংক থাকায় একটি ত্রিমুখী ভোটের লড়াই হাওয়ার সম্ভবনার আভাস পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে মুঠোফোনে প্রার্থী রোহান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ‘মনোনায়নের বিষয়টি প্রাথমিক পর্যায়ে চুড়ান্ত হলেও শেষ পর্যন্ত আমি জাতীয় পাটির প্রার্থী মনোনিত হব বলে আশা করছি।
তিনি বলেন,আগামী সংসদ নির্বাচন হবে অনেক চ্যালেঞ্জিং। দল আমাকে চুড়ান্ত ভাবে মনোনিত করলে আগামী জলঢাকা বির্নিমানে জীবন উৎসর্গ করব।”
ইতিমধ্যে তিনি জলঢাকা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে যোগাযোগ ও নিবিড় সম্পর্ক স্থাপন করেছেন। সৌজন্যে সাক্ষাৎ করছেন তৃনমুল পর্যায়ের মানুষের সাথে। এছাড়াও সংসদীয় আসনের আর্থ সামাজিক উন্নয়ন ও আগামীর জলঢাকা বির্নিমানে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বলে জানান তিনি। রোহান চৌধুরীকে নিয়ে উপজেলা জাতীয় পাটির নেতৃবৃন্দ আশাবাদী আসনটি পুনঃ উদ্ধারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved