1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩২১ Time View

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরতকীতলা মোড়ে সড়ক দুর্ঘটনায় মারুফা বেগম (৩৮) নামে এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফা বেগম ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা এবং ডোমার বালিকা বিদ্যা নিকেতন (সরলা স্কুল)-এর প্রধান শিক্ষক ওমর ফারুকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে নীলফামারী শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরতকীতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান মারুফা বেগম। গুরুতর আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ট্রাকসহ চালককে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান “দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে হঠাৎ এ মৃত্যুর ঘটনায় নিহত শিক্ষিকার কর্মস্থলসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং দুর্ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved