1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত!

রাখাইন জনগোষ্ঠীর প্রসারে আমার বিশেষ নজর থাকবে; আসমা আজিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৫০ Time View

আলমগীর হোসেন শুভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের
রোডম্যাপে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা।

নির্বাচন কমিশন আগেই জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।

নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ শুরু করেছে বরগুনা ১ (সদর-আমতলী-তালতলী) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনয়ন প্রত্যাশী আসমা আজিজ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক। জনসংযোগ কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার (৩১ আগস্ট) বেলা ১১ থেকে বরগুনার তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগের কথা শুনছেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

বরগুনা ০১ (সদর-আমতলী-তালতলী) আসনে থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসমা আজিজ বলেন, বিগত স্বৈরাচার সরকারের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের সংকট এবং বেকারত্ব সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আবারও জেগে উঠেছে। আমি যদি মনোনয়ন পাই, তাহলে তালতলী উপজেলাকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তরিত করার জন্য কাজ করব। নারী শিক্ষা ও এখানকার অবহেলিত রাখাইন জনগোষ্ঠীর প্রসারেও আমার বিশেষ নজর থাকবে।

জনসংযোগ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক মেম্বার, সাবেক সভাপতি আক্কাস আলী মৃধা, উপজেলা যুবদলের সভাপতি রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) সানাউল্লাহ সানি, সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান রাজ্জাক, সাইফুর রহমান রতন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আল আমিন, বরগুনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান মৃধাসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আসমা আজিজের গণসংযোগে স্থানীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। আসমা আজিজ একজন যোগ্য প্রার্থী এবং মনোনয় পেলে তার পক্ষে ১ আসনে বিজয়ী হওয়াসম্ভব বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved