1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ

১৯৭১ সালে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন -কাজী মনিরুজ্জামান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৬ Time View

মো: রাসেল মোল্লা, রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, ১৯৭১ সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা শুনে আমি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম৷ সেই থেকে আমি জিয়াউর রহমানের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি।

গতকাল ৩ সেপ্টেম্বর বুধবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিপুল লোকের সমাগমে ভুলতা ফ্লাইওভার হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে তিনি আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী নেতা। দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। এখন দেশে গণতন্ত্র সংকটাপন্ন। স্বাধীনতার পরে দেশ কখনো এমন সংকটে পড়েনি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দেশের মানুষের প্রতিটি সংকটে খালেদা জিয়া তাদের পাশে থেকেছেন৷ আগামী দিনে তারেক রহমান এদেশে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিবেন। তিনি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ ও খালেদা জিয়া যে সকল কাজগুলো করতে গিয়ে সফল হননি ষড়যন্ত্রের শিকার হয়েছেন সেসকল কাজ তারেক রহমান সম্পন্ন করবেন। সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নিষ্ঠুর মামলার শিকার হতে হয়েছে রুপগঞ্জের অনেক মানুষকে। এইসব মামলার শিকার আমাকেও হতে হয়েছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, যুবদল নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম ইমন, যুবদল নেতা মোশাররফ হোসেন, যুবদল নেতা আবু মাসুম, ছাত্রদল নেতা সুলতান মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলী আহম্মদ, তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মতিন ভুঁইয়া, ওলামা দলের আহবায়ক পনির ভুঁইয়া, যুবদল নেতা মামুনসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved