1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী

বাতির নিচেই অন্ধকার: রাজেন্দ্রপুর পূর্ব বিটে ১৫ কাঠা বনভূমি অবহেলিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৯ Time View

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা বন বিভাগের রাজেন্দ্রপুর পূর্ব বিটের সংলগ্ন সেগুন বাগানে এস.এ. ৪২২ নম্বর দাগে অবস্থিত প্রায় ১৫ কাঠা সরকারি বনভূমি দীর্ঘদিন ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। জায়গাটি বন বিভাগের আওতাভুক্ত হলেও এতে নেই কোনো পরিকল্পিত চাষাবাদ, বৃক্ষরোপণ বা সংরক্ষণমূলক কার্যক্রম। ফলে পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিকদের মাঝে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের মতে, জায়গাটি সুফল বাগান গড়ার জন্য অত্যন্ত উপযোগী। পরিকল্পিতভাবে ফলদ ও বনজ গাছ রোপণ করা হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা পেত, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও হতো উল্লেখযোগ্য পরিমাণে।

একজন স্থানীয় পরিবেশপ্রেমী বলেন, “এতো গুরুত্বপূর্ণ একটি এলাকা অবহেলিত পড়ে রয়েছে — এটা হতাশাজনক। বাতির নিচেই যদি অন্ধকার থাকে, তাহলে আলো কোথায়?”

বিষয়টি নিয়ে বন বিভাগের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মনেও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতা ও উদাসীনতার কারণেই এ সম্পদ নষ্ট হচ্ছে।

বিশেষজ্ঞদের মতেও, রাজেন্দ্রপুরের মতো এলাকায় প্রতিটি ইঞ্চি বনভূমির কার্যকর ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তাদের মতে, পতিত জমিতে সুফল বাগান, প্রাকৃতিক সংরক্ষণ এলাকা অথবা সামাজিক বনায়নের মতো প্রকল্প নেওয়া হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে উঠতে পারে।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহেলিত এই সরকারি জমি রক্ষায় এবং এর যথাযথ ব্যবহারে কী ধরনের উদ্যোগ গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved