1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

বরগুনার বামনা উপজেলায় অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১১ Time View

আরিফ হোসাইন, বরগুনাঃ

বরগুনার বামনা উপজেলায় এক অটো রিক্সা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া ওই চালকের নাম মো.  আজিজুল (২২) সে উপজেলার তালেশ্বর গ্রামের  মো. ফারুক হোসেনের ছেলে।

বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বামনা উপজেলার খোলপটুয়া ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ ময়দানের সামনে সড়কের পাশে একটি ডোবার কচুরীপানার ভিতর অর্ধ ডুবন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বামনা থানার অফিসার ইন চার্জ(ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, আজিজুল পেশায় একজন অটোরিক্সা চালক। তাকে খুন করে তার অটোরিক্সা নিয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি দ্রুত সময়ের মধ্যে অপরাধী সনাক্ত করে গ্রেপ্তার করার।

স্থানীয় বাসিন্দা বাদল মিয়া জানায়, তিনি ঘটনার রাস্তা দিয়ে যাচ্ছিলো এমন সময় দূরে কিছু একটা পানিতে ফেলে দেওয়ার শব্দ পায়। পরে সামনে গিয়ে রাস্তায় রক্ত দেখে ডাক চিৎকার   দিলে লোকজন ছুটে আসে। এবং ডোবার ভিতর মরদেহ দেখতে পায়।

স্থানীয়রা আরো জানান, ঘটনাস্থলের কাছে একটি চায়ের দোকানে অনেকেই একটি অটো রিক্সাকে দ্রুত গতিতে যেতে দেখে তাদের সন্দেহ হয়। চিৎকার শুনে কয়েকজন ঈদগাহ  ময়দানের সামনের দিকে গেলে একটি মোবাইল ও জুতা পড়ে থাকতে দেখে।  পুলিশ এসে ডোবা থেকে আটো চালকের গলাকাটা মরদেহটি উদ্ধার করে।

এ বিষয় পাথরঘাটা বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, তিনি সহ পুলিশের একাধিক টিম ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে এবং খুনের রহস্য উদঘাটনে কাজ করছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved