1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

গাইবান্ধায় ঘাঘট নদীতে ভাসছে শিক্ষিকার লাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮০ Time View

আলমগীর কবির:জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কমলা নয় মিয়াপাড়া ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এদিকে ঘটনাস্থলে থাকা সদর থানার ওসি (অপারেশন) আবু ইকবাল পাশা বলেন, আমরা ঘাঘট নদী থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহত নারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত বিষয়গুলো তদন্ত ও ময়নাতদন্ত শেষে জানা যাবে বলেছে গাইবান্ধা সদর থানা কর্মকর্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved