1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

রাজশাহী,তানোরের মালশিরা গ্রামে ডাকাতির ঘটনায় গ্রেফতারর ৮ মালামাল সহ দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৯ Time View

রাজশাহী, তানোর প্রতিনিধিঃ গোলাম রাব্বানী সফল:

রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আলোচিত তানোরের মালশিরা গ্রামে ডাকাতি মামলার রহস্য উন্মোচিত হয়েছে।
এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা ডিবি।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ শুকুর আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর ভোর রাতে রাজশাহীর তানোর উপজেলার মালশিরা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল লুণ্ঠন করা হয়।
পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে ওসি ডিবি মোঃ আরিফ আলীর নেতৃত্বে ডিবির চৌকস টিম বিশেষ অভিযান চালায়। জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর রেলস্টেশন এলাকা থেকে ৭ ডাকাতকে এবং নওগাঁ সদর থানাধীন ইদুর বটতলা থেকে অপর সদস্য এখলাছ রহমান মিন্টুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২) ও এখলাছ রহমান মিন্টু (৪২)। তারা সকলেই আন্তঃবিভাগীয় ডাকাত দলের সদস্য।

আদালতে জবানবন্দিতে ডাকাত শুকুর আলী স্বীকার করেন, ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল নিয়ে যায়।

ডিবি পুলিশ জানায়, এ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটন ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved