1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

মিডিয়ায় সংবাদ প্রচার, কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯১ Time View

আরিফ হোসাইন , বরগুনাঃ

দায়িত্ব পালনে অনিয়ম ও আসামির প্রতি অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমসহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সাথে এ ঘটনার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ ব্যারাকে পুলিশের বিছানায় বসে সন্ত্রাস দমন, বিষ্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসানকে ভাত খাওয়ানোর একটি ভিডিও ফুটেজ আসে সময় সংবাদের কাছে।

ওই ভিডিওতে যুবলীগ নেতা আরিফ-উল হাসানের সঙ্গে পুলিশ ব্যারাকের মধ্যে দু’জন নারী, দু’জন পুরুষ এবং এক শিশুকে দেখা যায়। ভিডিওতে তাদের সাথে ব্যারাকে উপস্থিত থাকতে দেখা যায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশির আলমকেও।

এ ঘটনা নিয়ে গত ১৪ সেপ্টেম্বর সময় টেলিভিশন, দেশ টেলিভিশন, যমুনা টেলিভিশনসহ বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার পর আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কোর্ট পরিদর্শক বশির আলমসহ ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, “ঘটনাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী ঘটনার দিন আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্তব্যরত সকল পুলিশ সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved