1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির! ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ, ৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক পোরশার তেঁতুলিয়া ইউনিয়নে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ বর্জ্য অপসারণে চিমটি হাতে রাস্তায় আমতলীর ইউএনও! বাউফলে ছিনতাই অভিযোগে আটক সাইমন: তদন্তে বেড়িয়ে এলো মাদক সংশ্লিষ্ট, গ্রেফতার বাদী নিজাম আমতলী থেকে উদ্ধার ১৪ পদ্মপোখরা সাপ কুয়াকাটার বনে অবমুক্ত! পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

ধামরাই এসআই-এর তৎপরতায় চুরি হওয়া ৩ মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬২৬ Time View

ঢাকা ধামরাই প্রতিনিধি: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাইয়ে লক ভেঙে কৌশলে ৩টি করা দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ (১৭ই সেপ্টেম্বর)বুধবার, গত ৩০ আগস্ট ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের জয়পুরা আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিং থেকে মোটরসাইকেল দুটি চুরির ঘটনা ঘটে। 

গত ১৪ সেপ্টেম্বর ধামরাই থানায় এ ঘটনায় একটি মামলা (নম্বর- ১৮) করেন মো. আনছের আলী নামে এক ভুক্তভোগী। তিনি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার বাসিন্দা। 

গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ি জেলার পাংশা থানার জীবননগর এলাকার মো. ইমরান মিয়া (২৫), একই জেলার কালুখালী থানার কালীনগর এলাকার মো. বিপুল শেখ (৩০) ও পাংশা থানার শরীশা খালপাড়া এলাকার মো. জাহাঙ্গীর জাহান বনি (২৫) ও বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি এলাকার মো. আল আমিন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলা রয়েছে। 

মামলার এজাহার ও পুলিশের বিবরণে জানা যায়, গত ৩০ আগস্ট সন্ধ্যার দিকে ভুক্তভোগী তার ম্যাট কালো রংয়ের ১৫৫ সিসির প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি সুজুকি মোটরসাইকেল ও তার মামার ১৫৫ সিসির প্রায় ৫ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ইয়ামাহা জিকএক্সআর মোটরসাইকেল ধামরাইয়ের জয়পুরার আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে লক করে রেখে যান। সেদিনই রাত ১১টার দিকে সেখানে এসে তিনি প্রায় ৭ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ওই দুই মোটরসাইকেল উধাও দেখেন। ভুক্তভোগীর ধারণা হয়, কৌশলে তাদের মোটরসাইকেল দুটি চুরি হয়েছে। এ ঘটনায় তিনি ধামরাই থানায় লিখিত অভিযোগ দেন। 

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক-এসআই মো. কাউসার সুলতান মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযানে নামেন। গত ১৪ সেপ্টেম্বর প্রথমে আসামি ইমরানের কাছ থেকে একটি ও পরে কুষ্টিয়ায় আসামি বনি ও বিপুলের হেফাজত থেকে অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে গত ১৫ সেপ্টেম্বর তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়। গত ১৬ সেপ্টেম্বর তাদের রিমান্ড শেষে আজ ১৭ সেপ্টেম্বর তাদের আদালতে পাঠানো হয়েছে। 

তাদের দেওয়া তথ্যে গতকাল রাতে অপর আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার সুলতান  বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে রাজবাড়ি জেলায় অভিযান চালিয়ে প্রথমে একটি মোটরসাইকেল ও পরে কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে অপর মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় তিনজন আসামি গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, চুরিসহ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved