1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

বাউফলে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে রুমান মৃধা (২৩) নামে এক নির্মাণ শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ড ভিআইপি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রুমান মৃধা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরু মৃধার ছেলে।

জানা গেছে, পৌর শহরের ভিআইপি সড়কের মনিরুজ্জামান নান্নুর ভবনে পাইলিং বসানোর কাজ করেন ফরিদপুর জেলার ৮ শ্রমিক। তারা সকলে ভবন মালিকের পাশের একটি কক্ষে রাত্রি যাপন করতেন।

রাত সাড়ে ৯টার দিকে তারা স্থানীয় একটি হোটেলে রাতের খাবার খেতে বসেন। ওই সময় খাবার হোটেল থাকা সহকর্মী রহিম শেখের কাছ থেকে রুমের চাবি নিয়ে আসেন।

সহকর্মী শ্রমিক রফিকুল ইসলামসহ অন্যান্য শ্রমিকরা বলেন, খাবার খেয়ে আমরা রুমে এসে দেখি ভিতর থেকে দরজা লাগানো। জানালার ফাঁক দিয়ে দেখি গলায় রশি রাখা অবস্থায় রুমান ঝুলে আছে।

বাড়ীর মালিক নান্নু বলেন, শ্রমিকরা আমাকে জানালে আমি বাউফল থানায় ফোন করি। পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved