1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্বিত ভবন উদ্বোধনের মধ্য দিয়ে উদযাপিত হল তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ Time View

মিরপুর প্রতিনিধি :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল মিরপুর রিপোর্টার্স ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এর এর আগে ২০ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত অফিস উদ্বোধন করা হয়। আগাত অতিথি এবং রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন।এর পর শুরু হয় অনুষ্ঠানে মূল আকর্ষণ। আমন্ত্রিত অতিথি এবং সকল সদস্যরা মিলে কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা , ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষের মিলনমেলা ঘটেছে।
ক্লাব উদ্বোধন শেষে ক্লাবের সভাপতি মহোদয়ের সভাপতিত্বে মাওলানা লোকমান হোসেনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সাংবাদিকতা উন্নয়ন ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই সভাপতি মহোদয় বক্তব্যে তার সংগঠনের এত সুন্দর পরিবেশ দানের জন্য সহযোগিতাকারী সকল শুভাকাঙ্ক্ষী, কর্তৃপক্ষ,প্রশাসন ও আগত সকল অতিথিদের শুভেচ্ছা জানান। সুন্দর আয়োজনের জন্য বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক কাজী শরীফ নেওয়াজ লালন, আলী আফজাল আকাশ, আনিস মাহমুদ লিমন, রফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ইস্রাফিলের প্রতি। সাংবাদিক সুরক্ষা আইন বিষয়ে দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক তালুকদার রুমী বলেন, অতীতের সরকার গুলো সাংবাদিক তথা গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য নানা রকম কালো আইন তৈরি করেছে। অবিলম্বে সেই আইনগুলো বাতিলপূর্বক সাংবাদিকরা যেন নিরাপদে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে সেই পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

দ্যা এক্সাম্পল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, সাংবাদিকতা উন্নয়নের জন্য সাংবাদিকদেরও যোগ্যতা,দক্ষতা ও কৌশলী হয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে। যেকোনো বিপদে-আপদে একে অপরের সহযোগী হয়ে সুসংগঠিত থাকলেই সাংবাদিকতার মান উন্নয়ন সম্ভব।
বিশিষ্ট আবাসন ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা আব্দুল খালেক তার বক্তব্যে বলেন, আমরা ব্যবসায়ী মহল মনে করি সমাজের সকল স্তরের মানুষ নীতি-নৈতিকতা ঠিক থাকলে আবাসন ব্যবসা থেকে শুরু করে দেশের সকল ব্যবসা-বাণিজ্যের উন্নতি ঘটবে। আমাদের এই ব্যবসার সাথে রাষ্ট্রের প্রায় ১৯০টি সেক্টর জড়িত। তাই কোন না কোন সেক্টরের ন্যূনতম গাফিলতির কারণে যেকোনো পরিস্থিতি তৈরি হতে পারে।এজন্য যেকোনো বিষয়ে মিডিয়ায় তুলে ধরা এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকসহ প্রশাসনকে বিষয়টির গুরুত্ব বিবেচনা করার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু জাফর সূর্য বলেন, দেশ ও জাতি গঠনে সাংবাদিক তথা গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তাই দেশ ও জাতির উন্নয়নের জন্য গণমাধ্যমকে বিশেষ ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের উচিত সাংবাদিকদের ন্যায্য অধিকারের ব্যবস্থা করা। সাংবাদিকরা যেন নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশে রাষ্ট্রের সকল বিভাগের কাছে সহযোগিতা পায়, রাষ্ট্রকেই তার ব্যবস্থা করা। সেক্ষেত্রে সাংবাদিকদের উচিত দল-মতের ঊর্ধ্বে উঠে সাংবাদিকতা চর্চা করা। তাহলেই, দেশ ও জাতি উপকৃত হবে।
তিনি আরও বলেন সংবাদ কারো পক্ষে গেলে ভালো সাংবাদিক,আর কারো বিপক্ষে গেলে হলুদ সাংবাদিক তকমা দিয়ে ফায়দা লুটতে কেউ কার্পণ্য করেন না।

আলোচনা সভা শেষে সমাজের নানা স্থরে বিশেষ ভূমিকা রাখায় ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ক্লাবের উপদেষ্টা সদস্য, দাতা সদস্য, সহযোগী সদস্য, নির্বাহী সদস্য এবং সাধারণ সদস্য সহ আগত অতিথিদের।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা ও ক্লাবের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ নৌ-ভ্রমণ যাত্রা শুরু করেন। নৌ-ভ্রমণ পরবর্তী দুপুরের খাবার শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নাচ, গান ও কৌতুক অভিনয় প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে বিদায় বেলায় অনুষ্ঠানে আগত অতিথিরা মিরপুর রিপোর্টার্স ক্লাবের সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved